ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মাটিভাঙায় অজ্ঞাতনামা শিশুকে উদ্ধার: পরিচয় জানতে পুলিশের সহায়তা কামনা ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ২২, ২০২৫
  • 76 শেয়ার

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি:

 

 

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙা এলাকায় একজন অজ্ঞাতনামা শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক ৮ বছর। সে নিজের নাম-ঠিকানা বা কোনো পরিচয় বলতে পারছে না।

শিশুটিকে স্থানীয় মোহাম্মদ কাবুল লস্কর নামের এক ব্যক্তি মাটিভাঙা এলাকায় প্রথম দেখতে পান এবং বিষয়টি সঙ্গে সঙ্গে মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্র পুলিশকে অবহিত করেন। শিশুটি বর্তমানে তার তত্ত্বাবধানে রয়েছে।

উদ্ধারকারী মোহাম্মদ কাবুল লস্করের বাড়ি নাজিরপুর উপজেলার অন্তর্গত এবং তিনি পিরোজপুর জেলার বাসিন্দা। শিশুটির প্রকৃত অভিভাবক বা পরিচিত কেউ থাকলে অনুগ্রহ করে মোহাম্মদ কাবুল লস্করের এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে: ০১৭৯৬-৩৭৫৮১৬।

মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ জানিয়েছে, শিশুটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। কেউ যদি এই শিশুটিকে চিনে থাকেন বা তার পরিবারের সন্ধান জানেন, অনুগ্রহ করে দ্রুত স্থানীয় তদন্ত কেন্দ্রে অথবা উপরোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪