ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মাতৃভাষা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ নজরুল ইসলামকে জমকালো আয়োজনে বিদায়ী সংবর্ধনা 

Mizanur
  • প্রকাশিত : সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
  • 79 শেয়ার

মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট।

 

 

অবসরজনিতকারনে বাগেরহাট জেলার শরণখোলায় অবস্থিত ঐতিহ্যবাহী মাতৃভাষা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম তালুকদারকে জমকালো আয়োজনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় কলেজের হলরুমে   এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আলিম আল রেজা (শোভন)। কলেজের অধ্যক্ষ শেখ মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির, রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল আনোয়ারী, গভর্নিং বডির সদস্য গোলাম মোস্তফা তালুকদার, রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান বাবুল তালুকদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভাত্তোর প্রধান অতিথি ও অন্যান্য অতিথি এবং সকল শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ হতে বিদায়ী অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।পরে আলোচনা সভা শেষে বিদায়ী অধ্যক্ষকে  কলেজের গভর্নিং বডি ও শিক্ষকদের পক্ষ হতে সম্মাননা ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী নজরুল ইসলাম সহ তার সন্তানদের হাতে তুলে দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪