ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মাদারীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ার ঘটনায় নিহত-০১ এবং আহত-১০

Mizanur
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫
  • 96 শেয়ার

মোঃ আলী শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:

 

মাদারীপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে বাস উল্টে এক নারী নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মরিয়ম বিবি (৫৫) মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকার মরহুম আজিজুল সরদারের স্ত্রী।

স্থানীয় ও মস্তফাপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় এক নারীর মৃত্যু হয়। আহত হন ১০ যাত্রী। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদারীপুর সদর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সফিক বলেন, ‘মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশের খাদে পড়ে যায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছি এবং আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

মস্তফাপুর হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪