ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ বার্তা।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
  • 62 শেয়ার

 কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

 

আমি, মোঃ জামাল উদ্দিন খোকা, শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারার চর ৭ নং ওয়ার্ড এর সাবেক সভাপতি ও বর্তমানে পুটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নরসিংদীর বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আব্দুল কাদির মোল্লার শিল্প প্রতিষ্ঠান আদুরী গার্মেন্টস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমি দীর্ঘ ২০-২৫ বছর ধরে বৈধভাবে ঝুট ব্যবসা করে আসছি। এ ব্যবসার মাধ্যমেই আমার পরিবারের জীবিকা নির্বাহ হয়। কিন্তু দুঃখজনক ভাবে সম্প্রতি কিছু কথিত সাংবাদিক এবং ফেইসবুক ও আন্ডারগ্রাউন্ড পত্রিকায় আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন,বানোয়াট এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা রাজনৈতিক ভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে।

আমি স্পষ্টভাবে বলতে চাই যে
বিএনপি করার কারণে এখনো আমার নামে দুটি রাজনৈতিক মামলা রয়েছে। অথচ আমাকে আওয়ামী লীগ এর দোসর হিসেবে সাজানোর চেষ্টা চলছে,যা সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর। আমার পরিবারে কেউ কখনো মাদক ব্যবসার সাথে জড়িত নয়,আমার ও আমার ভাইদের নামে কোন মাদকের মামলা নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এর কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। স্থানীয় স্বতন্ত্র সাবেক এমপি সিরাজ মোল্লার সাথে একটি ছবি ব্যবহার করে আমাকে আওয়ামী লীগ বানানোর প্রচেষ্টা বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছু নয়। আমার কোনো বিলাসবহুল বাড়ি বা গাড়ি নেই। ঝুট ব্যবসা করেই আমি আল্লাহর রহমতে পরিবার নিয়ে ভালোভাবে জীবনযাপন করছি। এ জীবিকার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে সর্বদা শুকরিয়া আদায় করি।
সম্প্রীতি আওয়ামী লীগ সরকার এর পতনের পর অর্থলোভী কথিত সাংবাদিকদের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি পরিষ্কার ভাবে জানাতে চাই আমার ঝুট ব্যবসা থেকে কোনো বিএনপি নেতা কখনো এক টাকাও নেননি। আমি এসব অপপ্রচার,মিথ্যাচার এবং রাজনৈতিক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে আমি আশা করি যারা এসব ভিত্তিহীন প্রচারণায় লিপ্ত, তাদের শুভবুদ্ধির উদয় হবে।

মোঃ জামাল উদ্দিন খোকা
কারার চর ৭ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও বর্তমানে পুটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), শিবপুর, নরসিংদী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪