ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মোড়েলগঞ্জে দুর্যোগ পরিস্থিতিতে শিশুদের শিক্ষার এডভোকেসি সভা অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
  • 69 শেয়ার

মো: ফিরোজ আহমেদ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

 

 

বাগেরহাটের মোরেলগঞ্জে জাগ্রত যুব সংস্থা (জে জে এস) এর আয়োজনে স্থানীয় সরকার ও শিক্ষা অফিসের সহযোগিতায় দুর্যোগ পরিস্থিতিতে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

(২৩ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে জেজেএস – এসসিভিএল প্রকল্প এর এডভোকেসি অফিসার, জনাব তারিক বিন ওয়াহিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব হাবিবুল্লাহ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রমেন্দ্রনাথ বিশ্বাস,

সভায় উপস্থিত ছিলেন প্রশাসক হোগলা বুনিয়া ইউনিয় পরিষদ, সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট এর সদস্য ও এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট এর সদস্য ও মমিনউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, জেজেএস টিম লিডার মাতারা এ আর খান কলেজ , জেজেএস টিম লিডার তারিক বিন ওয়াহিদ, সিপিপি টিম লিডার মোঃ হাসান, সিপিপি (শিশু) টিম লিডার সাহারা রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জেজেএস – এস সি ভি এল প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব তারিখ বিন ওয়াহিদ স্বাগত বক্তব্য এবং অ্যাডভোকেসি সভার উদ্দেশ্য বর্ণনা করেন। এছাড়াত তিনি প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন, উপকূলীয় অঞ্চলের শিশুরা দুর্যোগ পরিস্থিতিতে যে শিক্ষাগত চ্যালেঞ্জের সম্মুখীন হয় সে বিষয়ে শিশু ফোরাম এর সদস্যদের বক্তব্য ও দাবি উপস্থাপন করেন। উপকূলীয় অঞ্চলের শিশুরা দুর্যোগ পরিস্থিতিতে যে শিক্ষাগত চ্যালেঞ্জের সম্মুখীন হয় সে বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। সভায় দুর্যোগ পরিস্থিতিতে শিক্ষার ধারাবাহিকতা রক্ষার পরিকল্পনা করা হয়। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় শিশুদের কণ্ঠস্বর এবং নেতৃত্ব শক্তিশালী করন সমাজে বিরূপ প্রভাব নিয়ে আলোচনা ও নিরাশনের বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তৃতা রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাবিবুল্লাহ এর পক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শহিদুল ইসলাম।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪