ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ৫, ২০২৫
  • 119 শেয়ার

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

 

“শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি”প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার ৫ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে একটি র‌্যালি উপজেলা প্রশাসন চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সভা কক্ষে মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-উদযাপন উপলক্ষে আলোচনা সভায় অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম এর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শহিদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.হাবিবউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন তালুকদার।
এসময় উপস্থিত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. রুহুল আমিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান,অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী ,অধ্যক্ষ আব্দুল আলিম হাওলাদার, প্রধান শিক্ষক ইউনুস আলী আকন, মো.আমির হোসেন দুলাল, সুপার আব্দুস সোবহান,প্রধান শিক্ষক মো.বেলায়েত হোসেন,সুপার,বেল্লাল হোসেন,মাওলানা হারু অর রশিদ প্রমূখ।

সভায় বক্তরা উপজেলার শিক্ষার গুণগত মান উন্নয়ন শিক্ষকদের মর্যাদা রক্ষা, শিক্ষকদের ন্যায্য প্রাপ্যতা ফিরে পেতে শিক্ষক সহ সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪