ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
  • 110 শেয়ার

মোঃফিরোজ আহমেদ মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাট। 

বাগেরহাটের মোরেলগঞ্জে দোলা পরিবহনের চাপায় মোটর সাইকেল চালক আসাদুজ্জামান (৩৪) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকাল ৮ টার দিকে সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়কের পিঙ্গাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বি এম মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের বাসিন্দা তিনি। এক বছর এক মাস আগে এনটিআরসিএ’র মাধ্যমে বিদ্যালয়টিতে যোগ দেন। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে তিনি মোটরসাইকেল থামিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী ‘দোলা পরিবহনের’ ( ঢাকা মেট্রো-ব-১৪-৮৬৯০) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে উঠে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সকাল ৯টা থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা পিঙ্গারিয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ও অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, “আসাদুজ্জামান অত্যন্ত মেধাবী ও দায়িত্বশীল শিক্ষক ছিলেন। প্রতিদিনের মতো আজও বিদ্যালয়ে আসার পথে এই দুর্ঘটনায় আমরা একজন আদর্শ শিক্ষককে হারালাম।”

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বাসটি জব্দের জন্য কাটাখালি হাইওয়ে থানা থেকে র‌্যাকার ডাকা হয়েছে। তবে বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪