ঢাকা   ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

যথাযথ মর্যাদায় পালিত হলো একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
  • 121 শেয়ার

স্টাফ রিপোর্টার: মোঃ আক্তারুজ্জামান।

 

ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটির সকাল ৭:৩০ ঘটিকায় প্রভাতফেরি ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে ভাঙ্গা উপজেলায় শেষ করেন।

উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকরাম আলি ফকির, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন শেখ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

প্রভাতফেরী শেষ করে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়। উক্ত প্রোগ্রামে কোমলমতি শিক্ষার্থীরা স্ব স্ব ইচ্ছায় বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে। একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্তি করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪