ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

যশোরের ঝিকরগাছায় প্রাইভেট কার দুর্ঘটনা, নিহত- ০১

Mizanur
  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
  • 67 শেয়ার

মো: সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি। 

 

যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর মোড়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাকিব সাকিব (২৭)। আহত ফাহিম বিশ্বাস (২৬), বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিকরগাছা নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ মো. রোকনুজ্জামান জানান, শুক্রবার রাত ১০টার দিকে কীর্তিপুর মোড়ে দ্রুতগতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয় এবং গুরুতর আহত ফাহিমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি দ্রুতগতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় সাকিবের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে যশোর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং আহত ফাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

পুলিশ জানিয়েছে, প্রাইভেট কারটির অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। এই ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত কাজ চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪