ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

রণক্ষেএ মানিক এভিনিউ, সংসদ ভবন এলাকা।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
  • 71 শেয়ার

শাহরিয়ার ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি,ঢাকা

 

সংসদ ভবন প্রাঙ্গণ থেকে জুলাই যোদ্ধাদের বের করে দেওয়ার পর মানিক মিয়া অ্যাভিনিউতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। জুলাই যোদ্ধারা সংসদ ভবনের একটি গেট ভেঙে ফেলেন। আগুন দেওয়া হয় সড়কে। কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে রণক্ষেত্রে রূপ নিয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ।

আজ শুক্রবার বেলা দেড়টার দিকে পাল্টাপাল্টি এই ধাওয়ায় কয়েকজন পুলিশ ও জুলাই যোদ্ধা আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বেলা সোয়া ১টার পর পুলিশ জুলাই যোদ্ধাদের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে বের করে দিতে শুরু করে। জুলাই যোদ্ধারা সংসদ প্রাঙ্গণ থেকে বের হলে মানিক মিয়া অ্যাভিনিউতে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এরআগে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের বেশ কয়েকবার কথা বলেছেন স্থান ত্যাগ করার বিষয়ে।

জুলাই যোদ্ধারা জানান, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে, জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সুরক্ষা আইন ও তাঁদের দায়মুক্তি নিশ্চিত করতে হবে।

এদিকে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে এরই মধ্যে জানানো হয়েছে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের বরাত জানানো হয়েছে, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না।’

ঠকুরগাঁওয়ে বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অবশ্যই জুলাই সনদে স‌ই করব, যদি আমাদের দেওয়া প্রস্তাবনা বা কনসার্ন ও নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করা হয় জুলাই সনদে।’ তিনি বলেন, বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে। এখনও ইতিবাচক ভূমিকা পালন করেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪