ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছো ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। 

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মে ৯, ২০২৫
  • 183 শেয়ার

মোঃ মেহেদী হাসান,শাহজাদপুর,সিরাজগঞ্জ।

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ ইউনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২টি ভেন্যু শাহজাদপুর সরকারি কলেজে ও শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৯০৪ জন ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৫০১ জন ভর্তি পরীক্ষার্থী। উপস্থিতির হার ছিলো ৮৯.৬০ শতাংশ।

শুক্রবার (০৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বিকেলে ৩টায় আর্কিটেকচার বিভাগে ৫৮ জন পরীক্ষার্থী অঙ্কন পরীক্ষায় অংশ নেন। ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, ছাত্র সংগঠন ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম নিয়োজিত ছিলো।

এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার কেন্দ্র দুটি পরিদর্শন করেন এবং তিনি বলেন,বিশ্ববিদ্যালয়সমূহের ৩টি ইউনিটের (এ, বি, সি) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পল্লী বিদ্যুৎসহ সুশীল সমাজের প্রতিনিধি, শাহজাদপুরের লোকাল পিপলস এবং স্টেকহোল্ডারগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪