ঢাকা   ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

রমজানের পবিত্রতা রক্ষায় যশোরে সমাবেশ ও মিছিল

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
  • 93 শেয়ার

মেহেদী হাসান মামুন, যশোর।

 

আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি প্রতিবাদে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে যশোর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় যশোর দড়াটানা ভেরব চত্তরে শহর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল।অন্যন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারি সেক্রেটারি যথাক্রমে মোঃ বেলাল হোসাইন, মোঃ গোলাম কুদ্দুস, মোঃ রেজাউল করিম, মোঃ মনিরুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, সদর উপজেলা আমীর অধ্যাপক আশরাফ আলী, শহর নায়েবে আমীর মাওলানা ইসমাইল হোসাইন ও এডভোকেট আব্দুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক। সমাবেশ পরিচালনা করেন শহর শাখা সেক্রেটারি মোঃ ইমরান হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দিন দিন নিত্তপন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে মূলত কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট এর কারণে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং সংশ্লিষ্ট সকলকে রমজানের পবিত্রতা রক্ষায় এগিয়ে আসার আহবান জানান। সমাবেশ শেষে মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাস স্টান্ডে গিয়ে শেষ হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪