ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাজবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
  • 96 শেয়ার

মোঃ জাহিদুর রহিম মোল্লা প্রতিনিধি রাজবাড়ী

 

রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামে সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম আদিত্য শীল (১৫)। তিনি ওই গ্রামের বিবেক শীলের ছেলে। ঘটনাটি ঘটে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে। পারিবারিক সূত্রে জানা যায়, রাতের বেলা হঠাৎ সাপ কামড়ালে তাকে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন আদিত্য। স্থানীয়দের দাবি, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বর্ষার সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামে সতর্কতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাপের কামড়ের সঙ্গে সঙ্গে স্থানীয় ঝাড়ফুঁক নয়, দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। এতে অনেক প্রাণ রক্ষা সম্ভব।

সংবাদ সংগ্রহে ঃ
মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪