ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাজশাহীতে পুলিশের বিশেষ কল্যাণ সভায় আইজিপি মহোদয়

Mizanur
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
  • 92 শেয়ার

মো: লুৎফুর রহমান রাকিব, স্টাফ রিপোর্টার। 

 

আজ ১৫ জানুয়ারি ২০২ খ্রিস্টাব্দ বিকাল ৪টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কল্যাণ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব বাহারুল আলম, বিপিএম মহোদয়। প্রধান অতিথি অফিসার ও ফোর্সদের বিভিন্ন আবেদন-নিবেদন মনোযোগসহকারে শোনেন এবং সেগুলোর দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মো: সারোয়ার জাহান মহোদয়। স্বাগত বক্তব্য দেন রাজশাহীর পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম মহোদয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব কামরুন নাহার, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী। কল্যাণ সভা শেষে পুলিশ অফিসার্স মেসে মাননীয় আইজিপি মহোদয়কে আরএমপি’র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহী বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য পুলিশ সদস্যরা। বিশেষ কল্যাণ সভাটি পুলিশ সদস্যদের কল্যাণ এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দ্বারা সমাপ্ত হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪