ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত ।

Mizanur
  • প্রকাশিত : শনিবার, মে ৩১, ২০২৫
  • 90 শেয়ার

মোঃ মুক্তার হোসেন, রাজশাহী প্রতিনিধি:

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের রূপকার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩০ মে বিকেল পাঁচ’টায় নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, মোঃ তাজ উদ্দিন খান, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এবং পরিচালনা করেন মাও: কাজী মোঃ নূরুল আলম। এই সময় বক্তারা বলেন, আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে।

গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের রূপকার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ আমরা সকলে একত্রিত হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে এবং তার রেখে যাওয়া সাদকায়ে জারিয়াহ গুলো আল্লাহ কবুল করেন। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আমরা চাই তার আদর্শে এ দেশ গড়তে এবং দেশ পরিচালনা করতে। সেই সাথে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

এই সময় উপস্থিত ছিলেন, মাওলানা কাজী মোঃ আব্দুল ওহাব, মোঃ রুবেল সরকার, হাফেজ ফরহাদুর রহমান পরাগ, বোয়ালিয়া থানা, মাওলানা কাজী মোঃ রবিউল আলম চন্দ্রিমা থানা, মাওলানা কাজী মোঃ শফিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম রাজপাড়া থানা, মাওলানা কাজী মোঃ তরিকুল ইসলাম দামকুড়া থানা, মোঃ মোমিনুল ইসলাম মিলন কাশিয়াডাঙ্গা থানা, মোঃ শাকিল আহামাদ শাহমখদুম থানা, মাওলানা কাজী মোঃ মাইনুল ইসলাম কাটাখালী থানা, কাজী মোঃ হাবিবুল্লাহ কর্নহার থানা, মাওলানা কাজী মোঃ মাসুদ রানা বাঘা থানা, মাওলানা কাজী মোঃ আব্দুল ওদুদ চারঘাট থানা, মাওলানা মোঃ মফিজুর রহমান পুঠিয়া থানা, মাওলানা মোঃ আব্দুল মান্নান, দূর্গাপুর থানা, মাওলানা কাজী মোঃ খাদেমুল ইসলাম বাগমারা থানা, মাওলানা মোঃ মাসুদ রানা গোদাগাড়ী থানা, মাওলানা কাজী মোঃ সাইফুল ইসলাম, তানোর থানা, মাওলানা মীর আব্দুল কাদের মোহনপুর থানা, মোঃ আতিকুল ইসলাম পবা থানা, হাফেজ মাওলানা মোঃ আবুল হাসান বেলপুকুর থানা, মুফতি মাওলানা মোঃ আবু নাঈম মতিহার থানা, মাওলানা কাজী মোঃ মোতাহার হোসেন এয়ার পোর্ট থানা সহ রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪