ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

রায়পুরে যুবকের গোপনাঙ্গ কর্তন করল গৃহবধু

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মার্চ ১৬, ২০২৫
  • 113 শেয়ার

মো: লুৎফুর রহমান রাকিব, স্টাফ রিপোর্টার:

 

ধর্ষণের চেষ্টা করায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের আমজাদ আলী বেপারী বাড়ির বাবলু (৩০) নামে এক যুবকের গোপনাঙ্গ কর্তন করেছেন এক গৃহবধু। রোববার (১৫ মার্চ) রাতে রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধ্য চরপাতা গ্রামে এই ঘটনা ঘটে। বাবলু (৩০) একই গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে।

ভুক্তভোগী ওই নারীর ভাষ্য মতে, রাতে ছাগলের ঘরে ছাগল দেখতে যাওয়ার সময়, ঘর খালি থাকলে, কোন এক সময় বাবলু আমার ঘরের ভিতরে লুকিয়ে ছিলো। আমি দেখতে পাই নাই। আমি ঘরে আসলে বলে, ভাবী আপনিতো চলতে ফিরতে পারেন না, আমি আপনাকে ২ হাজার টাকা দিয়ে আপনাকে সাহায্য করতে চাই, আপনে নিয়ে নেন। এই কথা বলে আমাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমার কাছে থাকা ব্লেড দিয়ে আমি বাবলু লিঙ্গের আংশিক কেটে দেই। এতে বাবলু আহত হয়ে পালিয়ে যায়। রাতে ওই গৃহবধূ থানায় ধর্ষণ চেষ্টার মামলা করতে রায়পুর থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে পরদিন যাওয়ার জন্যে বলে।

জানা যায়, আত্মরক্ষার জন্য সবসময় একটি ব্লেড রাখতেন ভুক্তভোগী। ঐ ব্লেড দিয়েই বাবলুর গোপনাঙ্গ কর্তন করার কথা স্বীকার করে নেন। রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখবো।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪