ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

রোহিঙ্গা ক্যাম্পে অনলাইন জুয়া: ৫ জনের কারাদণ্ড ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
  • 134 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

 

কক্সবাজারের টেকনাফে হ্নীলা লেদা রোহিঙ্গা ক্যাম্পে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৫ রোহিঙ্গাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযুক্ত সবাই লেদা-২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

বুধবার (৩০ জুলাই) বিকেলে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ক্যাম্পের বিভিন্ন ব্লক ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালান। এসময় অনলাইনে জুয়া খেলারত অবস্থায় শহিদুল ইসলাম (২৪), মো. আনাস (১৬) ও মো. জাকের (১৯) নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানের সময় মোবাইল কোর্ট পরিচালনায় বাধা দেওয়ায় আরও দুই রোহিঙ্গা ইমরুল কবির (২২) ও নুরুল আফছারকে (১৯) আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় জুয়াড়ি তিনজনকে এবং ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৬ ধারা ভঙ্গের অভিযোগে অপর দুইজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

এপিবিএন জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪