আব্দুল করিম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আজ ১২ এপ্রিল রোজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের সম্মেলনে অনুষ্ঠিত হয় মার্চ ফর গাজা ইভেন্ট এতে সভাপতিত্ব করেন মুফতি আব্দুল মালেক হাফিঃখতিব বায়তুল মোকাররম জামে মসজিদ আরো উপস্থিত ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদ উল্লাহ,ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারী,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, ইসলামী আন্দোলনের রেজাউল করিম আবরার,বিএনপি’র সালাউদ্দিন কাদের, সাংবাদিক মহিউদ্দিন আহমেদ, খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক, হেফাজতে ইসলামের জুনায়েদ আল হাবিব এনসিপির হাসনাত আব্দুল্লাহ, ঐক্য পরিষদের নুরুল হক নুর, সহ ইলিয়াস কাঞ্চন,আব্দুর রাজ্জাক বিন আব্দুল্লাহ, গাজী আতাউর রহমান, মুফতি সাখ ওয়াত হোসেন রাজী,জাগ্রত কবি মুহিব খান সহ আরো অনেকে লক্ষ কোটি মানুষের এই ইভেন্টের মাধ্যমে বাংলার মানুষ জানিয়ে দিয়েছে যে মাজলুম ফিলিস্তিনের পক্ষে বাংলার মানুষ সদর সর্বদা প্রস্তুত এবং জালিম শক্তি ইসরাইল ও আমেরিকা সহ সকল জালেমের বিরুদ্ধে বাংলাদেশের তাওহীদের জনতার অবস্থান অনেক সক্রিয়,বেলা তিনটায় শুরু হয়ে বিকেল চারটায় আব্দুল মালেক হাফিজাল্লাহ মুনাজাতের মাধ্যমে ইভেন্ট শেষ হয় এবং ইভেন্টে সরাসরি উপস্থিত ছিলেন দৈনিক মুক্তি সমাচারের ভ্রাম্যমান প্রতিনিধি আব্দুল করিম।