ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

লোহার রড ও এঙ্গেল দিয়ে হামলা — গুরুতর আহত স্বামী, থানায় মামলা স্ত্রীর ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, আগস্ট ১৭, ২০২৫
  • 107 শেয়ার

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া):

 

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামে বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে বেড়া দেওয়ার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন নিরোধ সূত্রধর নামে এক ব্যক্তি। এ ঘটনায় তার স্ত্রী অষ্টমী সূত্রধর বাদী হয়ে নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, গত ১৩ আগস্ট পারিবারিক বিরোধের জেরে বিবাদীগণ ঘরের চলাচলের রাস্তায় বেড়া দেন। পরদিন সকালে নিরোধ সূত্রধর বাজারে যাওয়ার পথে বিবাদীরা—রাজ চন্দ্র সূত্রধর, ঝুনু সূত্রধর ও জবা সূত্রধর—গাছের আড়ালে ওৎ পেতে থাকে। হঠাৎ পেছন থেকে রাজ চন্দ্র তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে লোহার এঙ্গেল দিয়ে মাথায় আঘাত করে মারাত্মক জখম করে।

আহত নিরোধ সূত্রধরকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪