মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট শরণখোলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় রড বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে নিয়াজ মোল্লা (৩৫) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
সোমবার ২০ শে জানুয়ারি সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশেষ ত্যাগ করেন। এর আগে রবিবার বিকেলে উপজেলা সাউথ খালি ইউনিয়নের । সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারের চৌরাস্তায় বসে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধর করে। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিয়াজ মোল্লা চালিতা বুনিয়া গ্রামের মনির মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শরণখোলা বাজারের কাছাকাছি রড সিমেন্ট ব্যবসায়ী রহিম খানের গুদামঘর থেকে তিন টন রড বোঝাই করে ট্রলিটি রওনা করে। বাজারের চৌরাস্তায় মোড়ের উচু স্থানে অতিরিক্ত রডের ভরে ট্রলিটি আটকে পড়ে। ড্রাইভার নিয়াজ মোল্লা ধাক্কা দিয়ে ট্রলিটি উঠানোর চেষ্টা করে । এ সময় ট্রলির নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন নিহতের বাবা মনির মোল্লা জানান। এটি একটি দুর্ঘটনা এবং এ ঘটনায় তার কোন অভিযোগ নাই।
মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরণখোলা
তারিখ: ২০-০১-২০২৪