ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

শরিফ ওসমান হাদির মৃত্যুতে পবিপ্রবির উপাচার্যের শোক।।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
  • 68 শেয়ার

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

 

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।শুক্রবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আপসহীন এবং নির্ভীক এক কণ্ঠস্বর। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি যে সাহসিকতা, দৃঢ়তা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।তিনি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়েও ন্যায়, অধিকার ও গণতন্ত্রের পক্ষে শরিফ ওসমান হাদির বলিষ্ঠ অবস্থান তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শোকবার্তায় অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম উল্লেখ করেন, সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে শরিফ ওসমান হাদির এই অকাল প্রয়াণ শুধু একটি প্রাণহানি নয়; বরং এটি দেশের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরিসরে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই সাহসী যোদ্ধাকে শহিদ হিসেবে কবুল করেন।
একই সঙ্গে উপাচার্য মরহুমের শোকসন্তপ্ত স্ত্রী, পরিবার-পরিজন, সহযোদ্ধা, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের এই শোক সহ্য করার শক্তি দান করেন—এই প্রার্থনা জানান।।#

জাকির হোসেন হাওলাদার
দুমকী, পটুয়াখালী।
১৯,১২,২৫।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪