ঢাকা   ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঈশ্বরদীতে সাংবাদিক মুশফিকুর রহমান মিশনকে প্রকাশে হত্যার উদ্দেশ্যে হামলা মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
  • 249 শেয়ার

নিজস্ব সংবাদদাতা


‎পাবনার ঈশ্বরদীতে দৈনিক বিজয় ও সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. মুশফিকুর রহমান মিশনের ওপর সন্ত্রাসী হামলা মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত ২নং আসামি মো. আকাশ হোসেন ও ৪নং আসামি মো. ফজর আলীকে গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ বলে অভিযোগ উঠে এসেছে।



‎আহত সাংবাদিক মো. মুশফিকুর রহমান মিশন ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাসের পার মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত ২ নং আসামি মো. আকাশ হোসেন ও মো. ফজর আলীকে গ্রেফতার করতে পারেনি ঈশ্বরদী থানা পুলিশ। হত্যার উদ্দেশ্যে হামলা চালালেও সে এখনো প্রকাশ্যে এলাকায় বেপরোয়া চলাফেরা করছে।”



‎তিনি আরও বলেন, “যুবলীগের একদল সন্ত্রাসী বাহিনী আমার উপরে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল কিন্তু আমি প্রাণে বেঁচে যায়। মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আকাশ হোসেন ও মো. ফজর আলীকে এখনও গ্রেফতার করতে পারছে না পুলিশ। বরং সে প্রকাশ্যে বাড়িতে অবস্থান করছে, অথচ দেখার কেউ নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি দ্রুত তাকে গ্রেফতার করা হোক।”



‎অন্যদিকে আমবাগান পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা জানান, মোছাঃ আলেয়া বেগমের ছেলে মো. আকাশ হোসেন একটি মারামারি মামলার আসামি। তবে তিনি দাবি করেন, “আকাশ একজন ছাত্র এবং পরীক্ষার্থী, তাই তাকে ধরা যাচ্ছে না।”



‎তবে এলাকাবাসীর ভাষ্য, আকাশ দীর্ঘ পাঁচ বছর ধরে কোথাও পড়াশোনা করে না। প্রতিদিন সকালে মাছের আড়তে গিয়ে মাছ কিনে হাটে হাটে বিক্রি করেন। ফলে পুলিশ যে তথ্য দিয়েছে, মো. আকাশ পরীক্ষার্থী—তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে অভিযোগ করেন তারা।



‎ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মো. আজিজুর রহমান শাহীন দুঃখ প্রকাশ করে জানান, আমাদের একজন সংবাদকর্মীকে সন্ত্রাসীরা মারধর করে গুরুতর জখম করার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।





এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪