লেখকঃ সাদিয়া পারভীন মুক্তা
বামন কোলার সামাদ প্রামানিক, বয়স পঁয়ষট্টির পার,
জন্ম থেকে সংগ্রাম শুধু, জীবন কাঁটা-ভরা হার।
মাতৃহারা হয়ে তিনি, হলেন অভিভাবক,
ভাইদের পড়াতে ছাড়লেন, নিজের বইয়ের মলাট শোক।
উপার্জনে লক্ষ টাকা, গড়েছিলেন স্বপ্নডানা,
প্রতারকের ফাঁদে পড়ে, সব হল আজ কানা।
ডান পা পুংজ্ঞু সে ছেলে, নাতনী-নাতীও অসুস্থ আজ,
প্রতারকের হাতে ভিটেমাটি, ব্যাংকের দখলে রাজ।
হৃদরোগী মেজ ছেলেটি, শূন্য তার সংসার,
অন্যান্য সন্তানেরাও কাঁদে, বহে কষ্টের ধার।
স্ত্রী গেল চলে, জীবনসঙ্গীবিহীন শূন্য ঘর,
তবুও ভাবেন শুধু—সুস্থ হোক আমার আওলাদ বর।
মসজিদের সভাপতি, সমাজে ছিল মান,
আটরশির জাকের সে, আল্লাহতে তার জ্ঞান।
লক্ষ টাকা গেছে, সামর্থ্য নেই আর,
তবুও হার মানেননি, তিনি অবিচল পিতার অঙ্গীকার।
৬৫-তে এসেও বাবা, শান্তি পেলেন না জীবনে,
প্রার্থনা করেন আজও, রবের চরণে।
“ভালো থাকুক আমার সকল, নাতী-নাতনীর দল,
এই মোর জীবনের চাওয়া, এই শেষ সম্বল।”