মো: জাকারিয়া হোসেন, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
৩১ শে ডিসেম্বর-২০২৪ইং সকাল ১১ ঘটিকায় তারুণ্যের উৎসব ২০২৫ইং উদযাপন উপলক্ষে, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামান এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ, শাহজাদপুরের তরুণ সমাজ, সাধারণ জনগণ, সকল পর্যায়ের পরিচ্ছন্ন কর্মী, শাহজাদপুর উপজেলা থেকে একটি রেলি বের করে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত রেলি শেষে আমাদের সবার প্রিয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন আসুন আমরা শহরকে পরিচ্ছন্ন রাখি, নিজের বাড়িঘর আশেপাশের সব জায়গায় পরিস্কার পরিছন্নতা বজায় রাখি “দেশ বদলাই, পৃথিবী বদলাই”।