ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

শাহজাদপুরে “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫” উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
  • 162 শেয়ার

মোঃ মেহেদী হাসান

বিশেষ প্রতিনিধি

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, সমাজসেবা অফিসার মকবুল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুলাহ আল আমিন, সমবায় অফিসার রবিউল রানা এবং উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মোখলেসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রিপন মিয়া।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, হাত ধোয়া একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি। নিয়মিত সঠিকভাবে হাত ধোয়া আমাদের জীবনের জন্য সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি মানুষ যদি নিজের এবং পরিবারের সুরক্ষায় সচেতন হয়, আমরা অনেক রোগ প্রতিরোধ করতে পারব।
তিনি আরও যোগ করেন, বিশ্ব হাত ধোয়া দিবস শুধু একটি প্রতীকী দিন নয়; এটি আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দীপনা।

র‍্যালি শেষে আলোচনা সভায় অংশগ্রহণকারীরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি, স্বাস্থ্য সচেতনতা এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪