ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিমান চলাচল বন্ধ

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
  • 95 শেয়ার

বিপ্লব চৌধুরীঃ স্টাফ রিপোর্টার

 

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫, শনিবার — আজ দুপুর ২টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাতের পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে কার্গো টার্মিনালের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের অংশে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত ৩৬টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের কারণে আপাতত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর এলাকা কর্ডন করে রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানিয়েছেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। আগুনের উৎস ও কারণ নির্ধারণে তদন্ত চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বিমান চলাচল পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

(চলমান সংবাদ, বিস্তারিত আসছে…)

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪