মোঃ মেহেদী হাসান, শাহ্জাদপুর (সিরাজগঞ্জ)।
২৯/০১/২০২৫ সিরাজগঞ্জের শাহজাদপুরে জামিরতা ডিগ্রী কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জনাব ডক্টর এম এ মুহিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু। এছাড়াও সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন এবং অভিভাবকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রধান অতিথি ডক্টর এম এ মুহিত বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি মোঃ ইকবাল হোসেন হিরু তার বক্তব্যে শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিকতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রাণবন্ত আলোচনা হয়। শিক্ষার্থীদের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।
উক্ত অভিভাবক সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় সবাই আয়োজকদের ধন্যবাদ জানান।