ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্যে খেলা-ধুলার প্রয়োজন আছে- ফারুক আহম্মেদ

Mizanur
  • প্রকাশিত : শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫
  • 73 শেয়ার

মো. এমরুল ইসলাম, নরসিংদী । 

 

 

শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্যে খেলা-ধুলার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফারুক আহম্মেদ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খিদিরপুর ইউনিয়নে অবস্থিত খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও শিক্ষার্থীদের গতিবিধির উপর নজর রাখার আহ্বান জানান এবং এ ধরণের আয়োজন দেখে অনুষ্ঠান আয়োজক কমিটি ও বিদ্যালয় কতৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে অতিথিবৃন্দকে অভিবাদন জানান এবং পরে অতিথিবৃন্দ জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা, বিদ্যালয় পতাকা এবং অলিম্পিক পতাকা উত্তোলন করেন। খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান আকন্দ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশিকুর রহমান মানিক,সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪