ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

শিশুকে অশ্লীল ছবি দেখানোর অভিযোগে যুবক আটক।

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মার্চ ২৩, ২০২৫
  • 56 শেয়ার

মো:সাদ্দাম হোসেন ইকবাল, যশোর জেলা প্রতিনিধি:

 

 যশোরের ভেকুটিয়া এয়ারপোর্ট কলোনিতে চার বছরের এক শিশুকে অশ্লীল ছবি দেখানোর অভিযোগে তরিকুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি যশোর এয়ারপোর্টের টেকআপ রেস্টুরেন্টের বাবুর্চি এবং ভিকটিমের একই বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

সূত্র জানায়, ২২ মার্চ রাতে কাজ শেষে বাসায় ফিরে আসামি তরিকুল শিশুটিকে তার মোবাইলে অশ্লীল ছবি দেখান। এর আগে ২০ মার্চ দুপুরেও একই ধরনের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার সময় শিশুটির পরিবার ও আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তরিকুলকে আটক করে এবং ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে খবর দেয়। এরপর, যশোর কোতোয়ালি থানার এসআই সাইফুলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছিয়ে অভিযুক্তকে আটক করে। তবে, উত্তেজিত জনতা এ সময় তাকে গণপিটুনি দেয়। এ পরিস্থিতিতে এসআই সাইফুলও আহত হন।

পরে পুলিশ আসামি এবং আহত এসআই সাইফুলকে যশোর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪