রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।
সংবিধান অনুযায়ী প্রথমে জতীয় সংসদ নির্বাচন দেয়া একটি সরকারের জন্য ফরজ কাজ। তিনি বলেন সারাদেশে ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে বিগত সরকার মামলা দিয়েছিলো তারাই ফসল উৎপাদন করে ধানের শীষকে জয়ী করবে। লন্ডনে তারেক জিয়া ও ডক্টর ইউনূসের মধ্যে বৈঠকের পর সারাদেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
আজ দুপুরে নোয়াখালীর চাটখিলের পরকোর্ট ইউনিয়নের বিএনপির কর্মী সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সূপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন কথা গুলো বলেন। পরকোর্ট ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউনুছের সভাপতিত্বে কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা ভূঁইয়া, ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ সোহেল, সাবেক চেয়ারম্যান তহিদুল ইসলাম প্রমুখ ।
সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর । এর আগে ১নং শাহাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ফজলে আজম আরজুর বাবা শাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপদেষ্টা মরহুম আব্দুস-সুকুর মিঁয়ার কবর জেয়ারত করেন,এবং পরকোট ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শহীদের মায়ের কবর জেয়ারত করেন তিনি। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।