ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সকল জল্পনা–কল্পনার অবসান: ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির প্রার্থী এম এ হান্নান

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 117 শেয়ার

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ৩ নভেম্বর ঢাকায় বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে
সকল জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামত, সাংগঠনিক কর্মকাণ্ড ও দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে এম এ হান্নানকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মনোনয়ন ঘোষণার পর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা জানান, এম এ হান্নান দীর্ঘদিন ধরে দলের কঠিন সময়ে মাঠে ছিলেন এবং তৃণমূলের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় এম এ হান্নান বলেন, “দলের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি কাজ করে যাচ্ছি। নেতাকর্মীদের ভালোবাসা ও জনগণের সমর্থন নিয়েই আগামী নির্বাচনে মাঠে নামব।”
তিনি দলের অপরাপর মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের আহ্বান জানিয়েছেন ধানের শীষের পক্ষে একসঙ্গে কাজ করার জন্য, যাতে প্রথমবারের মতো নাসিরনগরে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা যায়।
উল্লেখ্য, নাসিরনগর আসনে বিএনপির প্রার্থী নিয়ে গত কয়েক মাস ধরেই নানা জল্পনা–কল্পনা চলছিল। অবশেষে কেন্দ্রীয় ঘোষণায় সেই জল্পনার অবসান ঘটল।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪