ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার গড়ে তুলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ায় শাহাদত হোসেন কে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন তার গ্রামবাসী।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫
  • 229 শেয়ার

নিজস্ব প্রতিবেদক: আসিফ ইকবাল আসিব । 

 

পাবনা জেলা সাঁথিয়া উপজেলা ধুলাউড়ি গ্রামে ও ঢাকায় পাঠাগার গড়ে গ্রাম সহ সারা দেশের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য গ্রামের সর্বস্তরের মানুষের ভালোবাসা ফুলের মালা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নিলেন শাহাদাত হোসেন কে- সমবার রাত নয়’টার সময় শাহাদাত হোসেন কে তার নিজ গ্রামে ফুলেল শুভেচ্ছা আর সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ। তখন তাকে এক নজর দেখতে ধুলাউড়ি পূর্ব পাড়ার মানুষের ঢল নামে। এ সময় উপস্থিত ছিলেন নায়েব খান, সুবহান খান, আশরাফ খান, খালেক খান, মাসুদ খান, মুনায়েম খান, খান জাহান খান, রুবেল খান রুবেল খান সহ গ্রামের সর্বস্তরের মানুষ।

শাহাদত বলেন, এলাকার মানুষের ভালোবাসা পেয়ে খুশি। দেশের মানুষের কল্যাণে জন্য ভালো কিছু করতে পেরে ভালো লাগছে। শিশুর মনের বিকাশের জন্য বই পড়ার কোন বিকল্প নেই। বই পড়ায় নগদ লাভ হয় না; কিন্তু ব্যক্তি ও জাতির মনের বিকাশের জন্য বই পড়ার বিকল্প নেই। অন্য অনেক বাস্তব জ্ঞানের তুলনায় বইয়ের সাহিত্যেই মনের বিকাশ ভালো হয়।

কারণ, সাহিত্যেই মানুষের জীবনের সার্বিক চিত্রটা ধরা পড়ে। বই পড়ার জন্য দরকার লাইব্রেরি। শরীরের চিকিৎসার জন্য যেমন হাসপাতাল দরকার, মনের বিকাশের জন্যও তেমনি লাইব্রেরি প্রয়োজন। লাইব্রেরিতে মানুষ নিজের আনন্দে স্বে”ছায় বই পড়ে। এরকম স্বশিক্ষায় শিক্ষিত হলেই কেবল মানুষ সুশিক্ষিত হতে পারে।

পড়াশুনা না করলে শুধু মূর্খ হয় না, যাদের জ্ঞান পিপাসা নেই, জানতে চেষ্টা করে না, প্রশ্ন করতে পারে না, তারাই কিন্তু মূর্খ। সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার খুবই সুন্দর মনোরম পরিবেশ ও বই পড়ার চমৎকার একটি জায়গা, সকলে আসুন, বিশেষ করে যাদের সন্তান রয়েছে, বই পড়ায় আগ্রহ বাড়বে। ডিভাইস ব্যবহার করতে করতে আমরা বই পড়ে জ্ঞান লাভ করতে ভুলে যাচ্ছি, পরবর্তী প্রজন্মকে বই পড়াতে আগ্রহী করতে পারছি না। তাই ডিভাইস থেকে দূরে থেকে বই পাড়ার আগ্রহ বাড়াতে হবে, ঘুমানোর আগে সন্তানকে গল্পের বই পড়ে শোনান, নিজেরাও পড়ুন, দেখবেন বই আপনার বন্ধু হয়ে গেছে, একাকিত্বে বই পড়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, তাই বই এর মতো বন্ধু হয় না। সত্যি কথা বলতে বাচ্চারা কিন্তু এখন নিজেদের আগ্রহ নিয়ে পড়ে না, পড়ে বাধ্য হয়ে। বর্তমান প্রজন্ম মোবাইল এ এতটাই আসক্ত, তাঁদের মানবিকতা, জ্ঞানবোধ দিন দিন লোপ পাচ্ছে। বাবা, মা যদি বই পড়ে, সন্তান কিন্তু সেটাই কপি করবে।

আমি সকলের কাছে দোয়া চাই।

বাবা চাচা সহ গ্রামের সকল মুরব্বিদের সাথে শাহাদাত হোসেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪