ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে- সারজিস আলম

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
  • 83 শেয়ার

শাহরিয়ার ইসলাম, ভাম্র্যামান প্রতিনিধি (ঢাকা):

 

স্বৈরাচার ও খুনি হাসিনার বিচারের জন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা যদি বাংলাদেশকে সুসংগঠিত করতে চাই তাহলে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা বড় রাজনৈতিক দলে রয়েছে, তারা যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তাহলে আবার একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। খুনি হাসিনাকে দেখে যেন আমরা সে শিক্ষা নিতে পারি। আমরা দেশ ও জাতিকে সবার ওপরে রেখে যেন নতুন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে পারি।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। হাসিনা এদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোকে সংগঠিত করতে হবে। খুনি হাসিনার বিচার আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে। কোনো অপরাধীর মুক্তির জন্য আমরা যেন থানায় না যাই। তিনি আরও বলেন, বাংলাদেশের ফ্যাসিস্টবিরোধী সব রাজনৈতিক দল-মতের ধর্ম-বর্ণের যে মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই, বাংলাদেশের ফ্যাসিস্টবিরোধীদের যত রাজনৈতিক দল ছিল, আপনাদের কৃতজ্ঞতা।

বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা-কর্মচারী আছেন তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয় এবং আমরা যেন সবাই হাসিনাকে দেখে শিক্ষা নেই। আপনাদের কাছে অনুরোধ আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস মনে রাখবেন, দিন শেষে দেশ ও দেশের মানুষকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আপনাদের সঙ্গে লড়াইয়ের রাজপথে ও বিজয়ে দেখা হবে সবসময়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪