ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সরিষাবাড়ীতে রহস্যজনক নারীর মৃত্যু 

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
  • 76 শেয়ার

মাসুদ রানা, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ীতে আকতারা বেগম (৪২) নামে চার কন‍্যা সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে চকপাড়া এলাকা থেকে ঐ জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন সরিষাবাড়ি থানা পুলিশ। এ ঘটনায় জিঙ্গাসাবাদের জন‍্য স্বামী শান্ত মিয়াসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত ওই নারী পোগলদিঘা ইউনিয়নের গাছ বয়ড়া গ্রামের আঃ রশিদের ছেলে শান্ত মিয়া স্ত্রী এবং চকপাড়া গ্রামের মৃত ছফর আলী মন্ডলের মেয়ে। সে চার কন্যা সন্তানের জননী। পুত্র সন্তান না হওয়া পরিবারের মধ্যে সব সময় ঝগড়া ছিলো স্বামী-স্ত্রীর। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) গাছবয়ড়া এলাকার শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয় আক্তারা বেগম। পরে তাকে তার স্বামীসহ স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে মধ্য রাতে সবাই বাড়ী চলে যায়। আজ সকালে নিহতের বাবার বাড়ীর চকপাড়া পশ্চিমপাড়া খলিলের পরিত্যক্ত ভিটায় আকতারা বেগমের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পায় এবং নিহতের সুরতহাল শনাক্ত করে থানায় নিয়ে যায়।

এঘটনায় নিহতের স্বজন ও স্থানীয়রা ধারণা করছেন সম্ভবত তাকে পরিকল্পিতভাবে হত্যা করে স্বামীর বাড়ী থেকে বাপের বাড়ী এলাকায় গাছের সাথে ঝুলিয়ে রেখে গেছে। আকতারা বেগমের পা মাটিতে স্পর্শ করে একটি ছোট চিকন গাছের সাথে যেভাবে ফাঁস নিয়েছে, তা দেখে এলাকাবাসী সহ সবার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়াও স্বামী-স্ত্রীর মধ্যে পুত্র সন্তান না হওয়া নিয়ে ঝগড়া লেগেই থাকতো।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪