ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যুতে চাঁপাই প্রেসক্লাবের শোক প্রকাশ

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
  • 66 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন (এখন টিভি) চ্যানেল এর রাজশাহীর সাংবাদিক অত্যন্ত সৎ-সাহসী হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মোসাঃ মাসুমা আক্তার গতরাতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত (১৪ ফেব্রুয়ারী) শুক্রবার, রাজশাহীর (এখন- টিভির) সাংবাদিক মোসাঃ মাসুমা আক্তার ছুটিতে তার শশুর বাড়ি কুমিল্লায় যাচ্ছিলেন। কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাসুমা ও তার স্বামী গুরুতর আহত হন। আহত মাসুমা আক্তার ও তার স্বামী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গুরুতর আহত মাসুমা আক্তার ঢাকা মেডিক্যাল কলেজের নিউরো সার্জারি বিভাগের- ২০০ নং ওয়ার্ডে অজ্ঞান অবস্থায় ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে ছিলেন।

পর্যবেক্ষণে থাকা অবস্থায় গত ১৭- ফেব্রুয়ারী দিবাগত রাতে মাসুমা আক্তার ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এই হৃদয়বিদারক সংবাদ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। সাংবাদিকতার পেশায় তিনি একজন নিষ্ঠাবান ও সংগ্রামী টিভি সাংবাদিক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ গভীর ভাবে শোকাহত।

এক শোক বার্তায় চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ও জমশেদ আলী মাহিদুল ইসলাম ফরহাদ সহ সকল সদস্য মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এই শোকাহত সময়ে আমরা মরহুমার পরিবারের পাশে রয়েছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে, মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ মরহুমার পরিবার সদস্যদের ধৈর্য্য ধারণের শক্তি দিন আমিন 🤲।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪