ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাতক্ষীরায় আস্থা যুব উৎসব অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
  • 83 শেয়ার

মোঃ আবু রায়হান, সাতক্ষীরা । 

 

 

   “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”

 

এই স্লোগানে সাতক্ষীরায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে আস্থা যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান রুপান্তরের সহযোগিতায় আস্থা যুব ফোরাম ও জেলা নাগরিক ফ্লাটফর্মের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আস্থা যুব উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

যুব উৎসব উদযাপন কমিটির আহবায়ক শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, যুব উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব আসাদুল্লাহ আল মাসুদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, তারুণ্য হলো সমাজের প্রাণশক্তি। আজকের তরুণ সমাজ ভবিষ্যতের নীতি নির্ধারক। যোগ্য নেতৃত্ব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ সমাজ গড়তে এবং দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও সততার সঙ্গে তরুণ সমাজকে সকল কাজে এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে আসলেই সমাজ এগিয়ে যাবে, এগিয়ে যাবে দেশ। তাছাড়াও তরুণদের মধ্যে থাকতে হবে দেশপ্রেম।

উৎসবে সাতক্ষীরা জেলার সাত উপজেলা থেকে প্রায় তিনশ এর অধিক যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। যুব ফোরামের সদস্যদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো আলোচনা সভা, স্টল প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শণী, যুবদের উপস্থাপনা, মণিপুরী নৃত্য, গান, স্থানীয় লোকশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান মনিরুজ্জামান ও উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সম্পাদক তামান্না জাবরিন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪