ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাতক্ষীরায় কপোতাক্ষ নদ থেকে ৬২কেজি হরিণের মাংস উদ্ধার 

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
  • 94 শেয়ার

আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি।

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাত আড়াইটার সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদী থেকে হরিণের মাংসসহ উক্ত মালামাল জব্দ করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের গহিন অরণ্য থেকে এক দল চোরাশিকারী হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনবিভাগের দুটি টহল দল যৌথভাবে সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদে অভিযান চালায়।

এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা নৌকা ফেলে সুন্দরবেনর ভিতরে পালিয়ে যায়। পরে বনবিভগের সদস্যরা ওই নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুসাঙ্গিক মালামাল জব্দ করেন। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাশিকারীরা সুন্দরবনের ভেতর থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসার সময় বনবিভাগের সদস্যরা সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদে অভিযান চালায়।

এসময় সেখানে থাকা একটি নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুসাঙ্গিক মালামাল জব্দ করেন। তবে, এসময় হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, সুন্দরবনে হরিণ শিকার বন্ধে বনবিভাগের টহল জোরদার করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪