ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পাচিল সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫
  • 103 শেয়ার

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি:

 

 

সাতক্ষীরার পৌর সাত নম্বর ওয়ার্ড খড়িবিলা নূরানী ক্যাডেট মাদ্রাসার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ শরিফুল ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুলের বাড়ি সাতক্ষীরা পৌর সাত নম্বর ওয়ার্ড রইচপুর এলাকায়। তিনি ওই এলাকার মোঃ বিল্লাল হোসেন ছেলে।

স্থানীয়রা জানায়, বিকালে, শরিফুল ব্যক্তিগত প্রয়োজনে এক প্রতিবেশীর বন্ধুর মোটরসাইকেল নিয়ে, তিন বন্ধু সাতক্ষীরা শহর এলাকায় যাওয়ার পথে। খড়িবিলা নূরানী ক্যাডেট মাদ্রাসা পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পাচিল সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে, স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার নেয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ইটাগাছ পুলিশ ফাঁড়ি এস আই সাইদুজ্জামান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পাচিল সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। ঘটনাস্থলে ইটাগাছ পুলিশ কর্মকর্তার উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪