ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাতক্ষীরায ইটভাটায় ব্যবহৃত অবৈধ ট্রলির চাকায় পিষ্ট হয়ে ২য় শ্রেনীর ছাত্রী মিম নিহত

Mizanur
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
  • 64 শেয়ার

রিয়াজুল ইসলাম আলম, সাতক্ষীরা । 

 

 

সাতক্ষীরা জেলার দেবহাটায় স্কুলে যাওয়ার সময়, ট্রলির চাকায় পিষ্ট হয়ে ২য় শ্রেনীর ছাত্রী মিম নিহত হয়েছে। নিহত মিম দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। মিম দেবীশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নিহত মিমের পিতা ঢাকায় ইট ভাটায় কাজ করে। মিম ও তার ৫ বছর বয়সের এক ভাইকে নিয়ে তার মা বাড়িতে থাকে। রবিবার ২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টার দিকে মিমসহ ৩জন স্কুলে যাওয়ার সময় স্কুল থেকে কিছুটা দুরে একটি ইট বোঝাই ট্রলি চাপা দেয়। ঘটনাস্থলেই মিম ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারা যায়। স্থানীয়রা এসময় ট্রলি ও চালককে আটক করে।স্থানীয় রবিউল ইসলাম বলেন, মহাসড়ক দিয়ে অবৈধভাবে, অবৈধ ইটভাটায় ব্যবহৃত এসব অবৈধ টলী দিয়ে অনবরত ঘটছে মৃত্যুর ঘটনা। তারপরও বহুবার পত্রপত্রিকায় নিউজ হওয়ার পরও এখনো পর্যন্ত বন্ধ হয়নি, অবৈধ ইটভাটা, ইটভাটায় ব্যবহৃত অবৈধ টলি।

স্থানীয়রা খবর দিলে, পুলিশ ও মিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসে। দেবহাটা থানার ওসি হযরত আলী ট্রলি চাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। ট্রলি ও চালক আটক আছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪