ঢাকা   ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাতক্ষীরার দেবহাটায় ছাত্রীদের ইভটিজিং এর দায়ে ইভটিজারকে ১ মাসের সাজা প্রদান ।

Mizanur
  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ৩, ২০২৫
  • 87 শেয়ার

মোঃ রিয়াজুল ইসলাম আলম, সাতক্ষীরা । 

 

 

সাতক্ষীরা জেলার দেবহাটায় ছাত্রীদের ইভটিজিং এর দায়ে ১ ইভটিজারকে আটক করেছে দেবহাটা থানা পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

জানা গেছে, উপজেলার চকমোহাম্মাদালীপুর গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে শাহিনুর ইসলামের ঈদগাহ বাজারে ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি দোকান আছে। সে ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময়ে ইভটিজিং করতো। বিষয়টি গত কয়েকদিন যাবৎ একাধিক শিক্ষার্থী তাদের অভিভাবক ও স্কুলের শিক্ষকদেরকে জানাই। পরে অভিভাবক ও শিক্ষকরা প্রাথমিকভাবে সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও দেবহাটা থানার অফিসার ইনচার্জকে জানালে সোমবার ২ জুন সকাল ১১টার দিকে শাহিনুরকে পুলিশ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগকারী শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী অভিযুক্ত শাহিনুরকে এক মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের দন্ড প্রদান করেন। পুলিশ আসামীকে আটক করে সাতক্ষীরা আদালতে প্রেরন করেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪