ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাতক্ষীরার দেবহাটায় সরকারি ইট চুরি করে ঘর নির্মাণের অভিযোগ

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
  • 112 শেয়ার

রিয়াজুল ইসলাম আলম, দেবহাটা । 

 

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার, দেবহাটা গ্রামের আব্দুল সালাম এর নামে সরকারি ইট চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার ১৭ ই ফেব্রুয়ারি সকাল ৯ ঘটিকায স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী জানতে পেরে ঘটনা স্থলে গিয়ে সরকারি ইট চুরির সত্যতা মিলেছে।

দেবহাটা গ্রামের আব্দুল সালাম (৪০) পিতা আব্দুর রহমান ছেলে গ্রাম দেবহাটা, সরেজমিন তদন্তপূর্বক জানা যায় যে, দেবহাটা সদর থেকে মাগরির যাওয়ার একটি রাস্তা (যেটাকে বলা হয় বিলের রাস্তা) প্রাথমিকভাবে সরকারি ইট দিয়ে রাস্তাটির সংস্কার করা হয়।পরবর্তীতে প্রায় দুই কিলোমের এর রাস্তা, দেবহাটা কলেজের পাশ দিয়ে এই রাস্তাটিকে ইট সরিয়ে,ইট, বালু, পিস দিয়ে পাকা রাস্তায় পুনরায় সংস্কার করা হয় কিন্তু সম্পূর্ণ রাস্তাটি সংস্কার করা সম্ভব হয় নাই। প্রায় হাফ কিলোমিটার এর রাস্তা ইট বাসানো থেকে যায়। রাস্তার দু’পাশে ঘের থাকার কারণে রাস্তাটি ভাঙতে শুরু করে, এই সুযোগে আব্দুল সালাম রাতের আঁধারে রাস্তার সরকারি ইট চুরি করে নিয়ে নিজের বাড়িতে সে লুকিয়ে রাখে।রাস্তার চুরি করা সরকারি ইটের সাথে অল্প কিছু ইট ক্রয় করে, চুরি করা সরকারি ইটের ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা করে। তার বাড়ির ইটের সাথে সরকারি চুরি করা ইট মিশিয়ে আজ সকালে, তার নিজের ঘেরের বাসা তৈরি করার কাজে ব্যবহার করার সময়, স্থানীয় লোকজনের খবর দেয়াতে সালামের সরকারি চুরি করা ইটের ব্যাপারটি ধরা পড়ে। তার ঘর নির্মাণের জন্য কাজে নেওয়া পঞ্চ রাম দাস স্বীকার করেন যে, এখানে যে ইট গুলো আছে তার সাথে সরকারি ইট মিশানো আছে কিন্তু সালাম কিভাবে পেয়েছে সে বলতে পারেনা।

স্থানীয় বাসিন্দারা এগুলো সরকারি ইট বলে স্বীকার করেছেন। ঘটনাস্থলে সরকারি রাস্তায় ব্যবহৃত এন এন বি এই ইট গুলো কিভাবে আপনার ইটের সাথে আসলো জানতে চাইলে, চুরির ব্যাপারটি সালাম সম্পূর্ণ অস্বীকার করেন। ইট গুলো তার নিজের বলে দাবি করেন।তখন সালাম এর কাছে সরকারি রাস্তায় ব্যবহৃত এনএনবি ইট সে ক্রয় করেছেন, তার রশিদ আছে কিনা জানতে চাইলে সে দেখাতে ব্যর্থ হন। স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সঠিক তদন্তপূর্বক সঠিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪