ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
  • 91 শেয়ার

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধিঃ

 

১৫ এপ্রিল সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, ঘোনা, তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৩-২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৭ হতে আনুমানিক ০৬ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঝিটকির মোড় নামক স্থান হতে ৬৮,০০০ টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি আটক করে।

কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩-৩ এস এর ৪, ৫ ও ৬ আরবি হতে আনুমানিক ১৫০-২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কড়াগাছি ও কাঠালতলা নামক স্থান হতে ১,২৩,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। এছাড়াও, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩-৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলবাড়ি নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট তিন লক্ষ ছেষট্টি হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪