ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
  • 123 শেয়ার

খুলনা বিভাগীয় প্রধান মোঃ জামাল উদ্দিনঃ

৯ অক্টোবর বৃহস্পতিবার ২০২৫
– সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, কুশখালী, হিজলদী এবং কাকডাঙ্গা বিওপির টহল দল পৃথক পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির টহল দল কলারোয়া থানার রাজপুর এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির দল রাজ্জাকের মোড় এলাকা থেকে ১০ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ওষুধ, কুশখালী বিওপির টহল দল শ্মশান এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, হিজলদী বিওপির দল শিশুতলা এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় আগরবাতি এবং ভোমরা বিওপির বিশেষ দল গোষপাড়া এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।

সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।।।

বিজিবির এক কর্মকর্তা জানান, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনছিল। এসব অবৈধ পণ্য আমদানির কারণে দেশীয় শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

উদ্ধারকৃত সকল মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪