ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহিন গ্রেফতার।

Mizanur
  • প্রকাশিত : বুধবার, জুন ৪, ২০২৫
  • 76 শেয়ার

মো: লুৎফুর রহমান রাকিব, স্টাফ রিপোর্টার:

 

 

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের কুমিল্লা জেলা ও মহানগর নেতাদের সাথে যোগাযোগের মাধ্যমে সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহিনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। রবিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারের কেন্দ্রিয় জামে মসজিদ রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। গ্রেফতারকৃত শাহিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সরকার বিরোধী লেখালেখির অভিযোগও রয়েছে। সে চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌরসভা এলাকার বৈদ্দ্যরখিল গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে ।

ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, সরকার বিরোধী কর্মকান্ডে কুমিল্লার আ’লীগ নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন গ্রেফতারকৃত শাহিন। চৌদ্দগ্রামে যে কোন সময়ে নাশকতা করতে পারে এমন আশংকা থেকে তাকে আটক করে রবিবার রাতেই কুমিল্লা কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪