ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাবেক মেয়ের সেলিনা হায়াত আইভির জামিন নামঞ্জুর, ডিভিশন প্রদানের নির্দেশ

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মে ১৩, ২০২৫
  • 127 শেয়ার

বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):  হুমায়ুন কবির মৃধা। 

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুর সোয়া একটায় নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান এ আদেশ দেন।

আইভীর পক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট এস এম সিদ্দিকুর রহমান আদালতে বলেন, “আইভী স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি তিনবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও একবার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তার গ্রেপ্তারে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

আরেক আইনজীবী মাহবুবুর রহমান মাসুম জানান, জেলখানায় আইভীকে ডিভিশন প্রদানের জন্য আমরা আবেদন করেছি। আদালত জেল কর্তৃপক্ষকে তাকে ডিভিশন প্রদানের নির্দেশ দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে আইভীর পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ যায় সদর মডেল থানা পুলিশের একটি টিম। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে জেলার অধিকাংশ নেতা-কর্মী পালালেও নিজ বাড়িতেই ছিলেন আইভী৷ এদিকে, রাতে আইভীকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের খবরে সড়কে নেমে আসেন স্থানীয় কয়েক হাজার এলাকাবাসী৷ তারা ‘রাতের আঁধারে’ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেবেন না বলে স্লোগান দিতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ এলেও এলাকাবাসীর বাঁধার মুখে তারা পিছু হটেন।  পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাড়ির ভেতরে সেলিনা হায়াৎ আইভীর সাথে কথাও বলেন৷ তবে তিনি ‘রাতে কোথাও যাবেন না’ বলে জানান।  পুলিশ দলটি তখন তার বাড়ির ভেতরেই অবস্থান নেয়।  ছয় ঘন্টা পর শুক্রবার সকালে স্বেচ্ছায় পুলিশের সাথে গাড়িতে ওঠেন তিনি।  তাকে পুলিশের গাড়িতে নিয়ে যাবার সময়ও হাজারো নারী-পুরুষ তার পক্ষে স্লোগান দেন ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪