ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
  • 83 শেয়ার

মোঃরাসেল শেখ,নড়াইল,জেলা প্রতিনিধি।

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক সেনা সদস্য মো. আকবার হোসেন হত্যা মামলার ৩ নম্বর আসামি মো. জাকারিয়া মোল্যা ওরফে জাকির হোসেন (৫৫) ও ১০ নম্বর সাদ্দাম হোসেন ওরফে মো. জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

সোমবার ৭/৪/২০২৫ সন্ধ্যায় লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হলেন – নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রোস্তম মোল্যার ছেলে জাকির মোল্যা, একই গ্রামের মৃত মাফুজার মোল্যার ছেলে সাদ্দাম মোল্যা।

উল্লেখ্য গত সোমবার( ৩১ মার্চ) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ার গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজনের মধ্যে মারামারি হয়। তার জেরে গত সোমবার বিকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জড়াই এক পর্যায়ে মো. আকবার হোসেনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন । পরে তাকে উদ্ধার করে মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত এজাহার নামীয় দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪