ঢাকা   ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সারাদেশে থেকে শুরু হওয়া পরীক্ষায় অ্যাডমিট কার্ড না আসায় স্কুল ঘেরাও পালালেন শিক্ষক।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
  • 146 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি।

 

সারাদেশে থেকে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নিতে পারেনি

কক্সবাজারের উখিয়ায় মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে এক বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড না আসায় ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ করেছে। একই সঙ্গে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। এ সময় তারা কান্নায় ভেঙে পড়ে।

এদিকে শিক্ষার্থীরা ক্ষোভে সড়ক অবরোধ ছাড়াও বিদ্যালয়ের গেটে তালা দিয়ে তারা বিক্ষোভ মিছিলও করেন। বিক্ষোভের মুখে বিদ্যালয় বন্ধ করে পালিয়েছে শিক্ষকরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই ঘটনা ঘটে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও কামরুল হোসেন বলেন, উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে একটি প্রতিষ্ঠানের ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না এমন অভিযোগ পেয়েছি। বিদ্যালয়টির কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেন পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। পরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি যে তারা বোর্ডে ফরমও পূরণ করেনি। মূলত ব্যাঙের ছাতার মতো গড়ে এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকরা আমাদের লিখিত অভিযোগ দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, আমার মেয়ের ফরম পূরণের টাকাও দিয়েছি। সকালে অ্যাডমিট দেওয়ার কথা। এখানে এসে দেখি বিদ্যালয় তালাবদ্ধ। প্রধান শিক্ষকসহ সবাই পলাতক।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪