৭ অক্টোবর, মঙ্গলবার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে সুন্নী মতাদর্শের ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী প্রবাসী মোশারফ হোসেনের আগমনকে কেন্দ্র করে শাহজাদপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে তিনি একটি হেলিকপ্টারে করে শাহ্জাদপুর সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে অবতরণ করেন।
মোশারফ হোসেনের সঙ্গে হেলিকপ্টারে ঢাকা থেকে আসেন পার্টির চেয়ারম্যান আল্লামা আব্দুল মতিন ও দলের মহাসচিব মাওলানা আসমঃ আব্দুস সামাদ।
হেলিকপ্টার থেকে নামার পর দলের স্থানীয় নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে প্রার্থী মোশারফ হোসেন তার নিজ বাসায় দলের নেতাকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় দলের চেয়ারম্যান ও মহাসচিব ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা তাদের বক্তব্য পেশ করেন এবং এলাকার সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন।
বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়েই দিনের কার্যক্রমের সমাপ্তি ঘটে। আগামী নির্বাচনে সুন্নী মতাদর্শের প্রচারে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।