ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সিলেটের গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Mizanur
  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
  • 99 শেয়ার

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট । 

 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ- বিয়ানীবাজার সড়কের কালামিয়ার ডাউনে বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাস্তার পাশে থাকা কাটাতার উপর গিয়ে ছিটকে পড়ে। এবং কাটাতার গলায় ঢুকে যাওয়ায় অতিরিক্ত রক্ষক্ষরণে তার মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জানুয়ারী) দুপুর ১২-৩৫ মিনিটে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের নাম মোহাম্মদ আলী (২২)। সে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা মাইজপাড়া নির্বাসী নজু আহমেদের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই হাসান আহমদ।জানা যায়, মোহাম্মদ আলী আজ দুপুর সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাওয়ার পথে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকদক্ষিণ-বিয়ানীবাজার রোডের কালামিয়ার ডাউনে আসামাত্র একটি পিকআপ গাড়ি তাদের ধাক্কা দেয়।

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ আলী মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে জানান, গলায় আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্ষক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪