ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সিলেট জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্কবার্তা

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 157 শেয়ার

ওসমানীনগর/সিলেট সংবাদদাতা।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদ এডভোকেট ইমরান আহমদ চৌধুরী ২ নভেম্বর যৌক্ত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সাম্প্রতিক সময়ে সিলেট জেলা বিএনপির আওতাধীন কিছু ইউনিটের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রমে অনভিপ্রেত ও পরস্পরবিরোধী বক্তব্য পরিলক্ষিত হয়েছে।

জেলার ৬টি সংসদীয় আসনের বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীর মধ্যে পক্ষ-বিপক্ষ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য, কটূক্তি ও বিভাজন সৃষ্টিকারী পোস্ট প্রকাশিত হয়েছে — যা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী।

জেলা বিএনপির নেতৃবৃন্দ সবাইকে আহ্বান জানাচ্ছে, নেতা -কর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিভিন্ন দিকনির্দেশনা ও বক্তৃতায় উল্লিখিত বিষয়গুলো অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকতে এবং ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা সংগঠনের ঐক্য, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতিতে বিশ্বাস করে।

দলের কোনো পর্যায়ের নেতা বা কর্মীর পক্ষ থেকে বিভেদমূলক আচরণ, বিদ্বেষ ছড়ানো বা প্রকাশ্যে অপপ্রচার কখনোই কাম্য নয়।

অতএব, সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতাকর্মীদের কঠোর ভাবে সতর্ক করা হচ্ছে, যেন ভবিষ্যতে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য কিংবা শেয়ার থেকে সম্পূর্ণ বিরত থাকেন।

এই নির্দেশনা অমান্য করলে বা দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪